Chattagram Chattrinibas
BD: 8801554349503, 8801842349503    ccn2006@gmail.com
CCN LOGO




About Us


Welcome

Chattagram Chattrinibas

About Us

Chattagram Chattrinibas has started it's journey in the year 2006. At the beginning there were 70 seats available for the inmates but now by Allah's grace, we have 154 seats on offer for them.


Our main aim is to help the talented female students specially from the villages who come to the city for higher education to find a better and reliable accommodation. We serve them with best of our abilities for their peaceful and comfortable stay here.


Chattagram Chattrinibas

আবাসন তথা আশ্রয় যদি শিক্ষার মহৎ উদ্যোগকে সংশ্লিষ্টতায় রেখে সুবিন্যস্ত পরিকল্পনায় স্থাপন করা হয় তাহলে সে নীড় ও আশ্রয় সমাজ মানসে তৈরি করে সুস্থির আস্থা ও বিশ্বাস। বাংলাদেশের নারী সমাজের অগ্রগতির অন্তরায় যদি শিক্ষাকে ধরা হয়, তাহলে সে শিক্ষার জন্য অন্যতম প্রধান অন্তরায় একটি নির্ভরযোগ্য আবাসস্থল তথা ছাত্রীনিবাসের অভাব। আর এ আবাসস্থলের অভাব নারী সমাজের উচ্চ শিক্ষা অর্জনের পথকে দিনে দিনে করে তুলেছে কণ্টকাকীর্ণ। তাই উচ্চ শিক্ষার পথকে সুগম করার প্রত্যয়ে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রাণকেন্দ্রে চট্টগ্রাম কলেজ ছাত্রী হোস্টেলের বিপরীতে মনোরম পরিবেশে, সুনিবিড় তত্ত্বাবধানে ও সুশৃঙ্খল নিয়মনীতির উপর ভিত্তি করে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ছাত্রীনিবাস।


আন্তরিকতাপূর্ণ পরিবেশে আমাদের নিরন্তর কর্মপ্রয়াস, বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং সুযোগ্য পরিচালনার মাধ্যমে ছাত্রীদের উচ্চ শিক্ষা অর্জনের অন্তরায় আবাসন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কেননা আমাদের শ্রম, অভিজ্ঞতা এবং আন্তরিকতার সবটুকুই থাকবে প্রতিটি ছাত্রীর আবাসন সমস্যা সমাধানে জন্য।


পরিশেষে বলবো এই সামান্য কলেবরে ছাত্রীনিবাসের খুঁটিনাটি বিষয়াদি তুলে ধরা সম্ভব নয়। কোন বিষয় অস্পষ্ট বা অপর্যাপ্ত বলে প্রতীয়মান হলে তা সরাসরি ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়কের সাথে আলোচনার মাধ্যমে পূর্ণ ধারণা পাওয়া যাবে।